
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর মালিকানাধীন রেস্তোরাঁ ‘ওয়ান৮ কমিউন’কে নিয়ে বিতর্ক উঠেছে। পুণের এই রেস্তোরাঁর বিরুদ্ধে সমকামীদের প্রবেশে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তুলেছে দেশটিতে এলজিবিটিকিউআইএ+ মানুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ইয়েসউইএক্সজিস্ট’। ইনস্টাগ্রামে ওই সংগঠন অভিযোগ করেছে, কোহলীর রেস্তোরাঁয় শুধুমাত্র বিসমকামী যুগল ও মেয়েদের ঢুকতে দেওয়া হয়।
সমকামীদের প্রবেশের অনুমতি নেই। ‘ইয়েসউইএক্সজিস্ট’-এর দাবি, প্রথমে তাদের পক্ষ থেকে রেস্তোরাঁয় সরাসরি বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো জবাব মেলেনি। পরে ফোন করে যোগাযোগ করা হলে রেস্তোরাঁর ওই শাখা বিষয়টি স্বীকার করে।
সংগঠনের আরও দাবি, কর্তৃপক্ষ তাদের জানান রেস্তোরাঁয় সমকামী যুগল বা সমকামী যুবকদের ঢুকতে দেওয়া হয় না। অন্যদিকে পোশাক-পরিচ্ছদ দেখেই ঢুকতে দেওয়া হয় রূপান্তরকামী মহিলাদের। যদিও লিঙ্গের ভিত্তিতে বৈষম্যের সব অভিযোগই অস্বীকার করেছে ‘ওয়ান৮ কমিউন’।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।