
পরকীয়ায় বাধা দেওয়ায় পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামে স্বামীর বিরুদ্ধে হাত-পা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)।
তিনি ওই গ্রামের তেজেম মোল্লার স্ত্রী। নিহতের ভাই হামিদুল ইসলাম অভিযোগ করেন, তেজেম মোল্লা প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার প্রতিবাদ করেন আমার বোন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
তেজেম মোল্লা আমার বোনকে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোরে আমার বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। পরে সে ফোন দিয়ে আমার বোনকে হত্যার বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা তার বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।