মধ্যপ্রদেশের রাজগরের সঙ্ক শ্যাম নামক গ্রামে গত চারশ’ বছরেও কোনো শিশুর জন্ম হয়নি। গ্রামটি ভারতের ভোপাল শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। অদ্ভূত এই ব্যাপার ঘটে যাচ্ছে দিনের পর দিন। আসল ঘটনা হচ্ছে এই গ্রামে যেসব নারী অন্তঃসত্ত্বা হন, তারা সন্তানের জন্ম দেন গ্রামের সীমারেখার বাইরে গিয়ে। এই প্রথা চলে আসছে প্রায় ৪০০ বছর ধরে,

যখন এখানে হাসপাতালের সুবিধা ছিল না তখন থেকেই। কথিত আছে, গ্রামের সীমানার মধ্যে যদি কোনো নারী সন্তান প্রসব করেন, তাহলে মা ও শিশু দুজনেরই ক্ষতির সম্ভাবনা থাকে। শিশুটি হয় মৃত অথবা বিকলাঙ্গ হয়ে জন্মায়। তারা বলছেন গ্রামের নারীদের ওপর ঈশ্বরের অভিশাপ আছে।

তাই এরকমটা হয়। তাই কোনো লিখিত আইন না থাকলেও গত ৪০০ বছরে সঙ্ক শ্যাম জী গ্রামে কোনো শিশুর জন্ম হয়নি। জরুরি কোনো কারণে প্রসুতিকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না হলে রোদ ঝড় উপেক্ষা করে তাকে কোনোক্রমে গ্রামের সীমানার বাইরে নিয়ে যাওয়া হয় প্রসবের জন্য।