
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউপির ৮নং ওয়ার্ডে নির্বাচন উত্তর স্বহিংসতার বলী হল শতশত লাউ গাছ।
জানাযায়, উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউপির ৮ নং মেম্বার পদপার্থী ইমদাদুল হক রানা বিজয়ী হন। বিজয়ী রানার সার্থক মোজাফরপুর (চকসাগর) গ্রামের মৃত মজু শেখেের পুত্র আঃ রাজ্জাক ও একই ওয়ার্ডের পরাজিত প্রাথী আরজুর সর্মথক আঃ সবুর সাথে নামাজ পরে বের হওয়ার সময় বাক তর্কে জরিয়ে পরে। এরই এক পর্যায়ে আঃ সবুরকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঐ দিন রাতের আধারে আঃ সবুরের রোপন কৃত কলা গাছ সিম গাছ ও শতাধীক লাউ গাছ নির্বাচনী স্বহিংসতার বলী হয়।এলাকা বাসী বলছে এ আবার কেমন প্রতিশোধ।
এব্যাপারে স্থানীয়ও মেম্বার ইমদাদুল হক (রানা) কে জিজ্ঞাসা করলে বলেন, আমি কোন কিছু জানিনা। এই মাত্র আপনাদের কাছ থেকে শুনলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।