
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার সুপেয় পানি সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বাড়ি বাড়ি পানি সরবরাহের (হাউজ কানেকশন) উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১৫৫০ টি ঘরে পানি সংযোগ দেয়া হবে। দুটি প্যাকেজের বরাদ্দকৃত টাকার পরিমাণ ৮২ লক্ষ টাকা।
উল্লেখ্য, পৌরসভায় বসবাসকারী নাগরিকগণ ২০০টাকার আবেদন ফি’র মাধ্যমে পানি সংযোগের জন্য আবেদন করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ভুঁইয়া সুমন, গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।