
শেরপুরে জেলা পুলিশ-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার শেরপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাত ৮ টায় শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলায় অসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিস্থিতি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-গণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।