লিবীয় উপকূল থেকে দশ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, অভিবাসীদের বহনকারী একটি জাহাজ থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এবং তাদের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, দমবন্ধ হয়ে তারা মারা গেছে। খবর এএফপি’র। মঙ্গলবার দ্য ডক্টর্স উইদাউট বডার্স এর বরাতে গণমাধ্যমটি এ খবর জানিয়েছে।

সংস্থা আরো বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস ৯৯ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে কাঠের জাহাজের একেবারে তলদেশ থেকে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।