
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়, জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য।’ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যে-ই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে।
ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসনসহ সবাইকে কাজ করতে হবে।
কিশোর গ্যাং নিয়ে প্রায়ই খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান ভালো হাওয়ায় মেডিকেলে পড়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্যস্থলে পরিণত হচ্ছে বাংলাদেশ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।