
বৃহদান্ত্র থেকে টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর কেটে গেছে দুই মাস। এই সময়ে ভালোই সেরে ওঠেছেন পেলে। কিংবদন্তি এই ফুটবলার বললেন, এখন দিন যত গড়াচ্ছে তত ভালো অনুভব করছেন তিনি।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি।
এরপর প্রায় একমাস নিজের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানাননি একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকা। অবশেষে বুধবার আবার টুইট করলেন পেলে। জানালেন তিনি, সুস্থ আছেন আগের চেয়ে বেশি।
“বন্ধুরা, আমরা এই বিষয়ে কথা বলেছি অনেক দিন হয়ে গেছে। আপনাদের জানাতে চাই যে, আমি ভালো আছি। আমি প্রতিদিন আরও ভালো অনুভব করছি।” “আমার মনে হয় না, এমনকি সুরক্ষার জন্য ব্যবহৃত মাস্ক আমার খুশিকে আড়াল করতে পারে। যারা আমাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগান, তাদেরকে ধন্যবাদ।”
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।