তুরস্কের জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার সংসদীয় গ্রুপের সভায় এরদোগান এ মন্তব্য করেন।

খবর হুররিয়াত ডেইলি নিউজের। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্ব অর্থনৈতিক সংকট পার করছে। তুরস্কও এর বাইরে নয়।

এমনকি উন্নত দেশগুলোও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বাজে পরিস্থিতি পার করছে। যদি ২০২২ ও ২০২৩ সালে বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ি আমরা তবে তুরস্কের জন্য উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে’, যোগ করেন এরদোগান।