
দুদক কর্মকর্তাদের নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্ট বেঞ্চ থেকে উঠে গেলেন দুই বিচারপতি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।
এর আগে এই বেঞ্চে দুদক থেকে আবেদন করা হয় যে, এখানে দুদকের কোন অফিসারকে সার্বক্ষণিক বসিয়ে রাখা সম্ভব না। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার বলেন দুদকের মামলায়। যারা ঠিকমত তদন্ত করতে পারছে না তাদেরকে কাজ না করিয়ে কোর্টে এনে বসিয়ে রাখতে।
এসময় কনিষ্ঠ বিচারপতি এসএম মুজিবুর রহমান বলেন, দুদকের কি আর কাজ নেই? পরে তারা বেঞ্চ ত্যাগ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।