
কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘প্রিয়া রে’।
শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি নির্মাণ করছেন পূজন মজুমদার। সিনেমাটিতে কৌশানির নায়ক শান্ত খান। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চাঁদপুরে এই সিনেমার প্রথম লটের শুটিং হয়েছিল।
সেখানে অংশ নিয়েছিলেন কৌশানিসহ কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জির মতো অভিনেতারা। তখন গল্পের প্রয়োজনে নায়ক শান্ত খান টানা ১৩ দিন গোসল না করে থাকেন। আবারও একই ঘটনা ঘটতে যাচ্ছে।
আগামীকাল (১৯ নভেম্বর) থেকে পুনরায় চাঁদপুরে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর জন্য বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশে আসছেন কৌশানি।
আর শুটিংয়ের প্রয়োজনে আবারও গোসল বন্ধ করছেন শান্ত। তরুণ এই নায়ক জানান, এবারের লটে তিনি এক সপ্তাহ গোসল ছাড়া থাকবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।