
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, ‘এই বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
যেখানে লিখিত পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং এমসিকিউয়ের জন্য সময় থাকবে ১৫ মিনিট’। সংবাদ সম্মেলনের আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হয়।
এর আগে ২৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেই ঘোষণা মোতাবেক ১৪ নভেম্বর থেকে চলছে এসএসসি পরীক্ষা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।