
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ নভেম্বর) শুক্রবার বাদ জোহর উপজেলার পাকেরহাটের পান ধোয়ার ঘাট জামে মসজিদে খানসামা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি রায়হান আলী খান তাজ, উপজেলা যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান, সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি, যুগ্ন আহবায়ক রাজু ইসলাম, সদস্য রবিউল ইসলাম, জামিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইশতিয়াক আহমেদ শুভ ও সদস্য সচিব রুবেল ইসলামসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।