শেরপুর জেলা পুলিশ সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ ।

সদর কোর্টে পৌঁছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ শহীদুল হক। পরিদর্শনকালে কোর্ট মালখানায় থাকা র্দীঘ দিনের পুরাতন মামলার জব্দকৃত আলামত যথাযথ ভাবে সংরক্ষণ করার নির্দেশ প্রদান ও বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এসময় বার্ষিক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার মোঃ শহীদুল হক এবং সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্স।