
খুলনার পাইকগাছায় জাটকা রক্ষায় রোববার উপজেলা মৎস্য কর্মকর্তারা পৌর সদরের বিভিন্ন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রয়কালে ৩০ কেজি জাটকা জব্দ করা হয় বলে জানা যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম’র নির্দেশনায় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার,রবিউল ইসলাম প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।