নড়াইলের লোহাগড়া উপজেলায় লোহাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চরবকজুড়ি গ্রামের মোঃ ফরিদ শেখ এর বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে।

ফরিদ শেখ এর স্ত্রী বিনা বেগম (৪০) জানায় রবিবার ২১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি এবং তার মেয়ে বাড়িতে ছিলেন,এমন সময় হঠাৎ করে মোটরসাইকেল করে ৮/থেকে ১০ জন লোক তাদের বাড়ির গেটে এসে গালাগালি করে ফরিদ শেখ ও তার ছেলে, এবং ভাতিজাদের বাড়ি থেকে বাইরে আসতে বলেন,এবং তাদের গেটের টিন, ঘরের বেড়ায় কোপাতে থাকেন, এসময় বিনা বেগম আরও বলেন আমি ঘরের জানালা তাকিয়ে দিয়ে দেখি চরবকজুড়ি গ্রামের ১/রাব্বি খন্দকার, পিং কদর,২/বাপ্পি খন্দকার,পিং বাবর খন্দকার,৩/ মিন্টু মোল্লা,পিং মন্জু,৪/রাসেল মোল্লা,পিংছবুর,৫/ইমরান,পিং আকরাম,৬/ রিপন মোল্লা,আকরাম,৭/সেলিম মোল্লা,পিং লুথফার,৮/ সোহেল খন্দকার, সর্ব সাং চরবকজুড়ি, থানা লোহাগড়া, জেলা নড়াইল,সহ আরো ৩/৪ জন আমার বাড়িতে এসে গালাগালি করতেছে ও ঘরে,বেড়ায়,গেটে কোপাচ্ছে এবং বলতেছে তোদের যেনো বাড়িতে না দেখি বাড়িতে দেখলে হাত,পা,কেটে ফেলবো,এসব বলে মোটরসাইকেল চালিয়ে চলে গেছে, আমি জানের মায়ায় তাদের কিছু বলি নাই।

এঘটনার বিষয়ে সাংবাদিকরা বাবর খন্দকারের সাথে কথা বললে তিনি বলেন আমার ভাই বদর খন্দকার কে ওই ফরিদ রা যখন হত্যা করেছিলো তখনও আমরা কোনো মারামারি কুপাকুপি করি নাই, আমাদের কোনো লোক কারোরই একটা গাছের পাতা ছিড়ি নাই, আর ওরা যাদের নাম বলতেছেন যে ওদের বাড়ি ভাংচুর করছে তাদের অনেকেই বাড়িতে থাকেনা,তারা জাহাজে কাজ করে,

এসময় বাবর খন্দকার আরও বলেন আমার ভাই বদর খন্দকারের স্ত্রী নৌকা প্রতীক পেয়েছে বলে তারা আমাদের নামে এসব মিথ্যা কথা বলছে,আমাদের কেউই এমন ঘটনা ঘটায় নাই, এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন,এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনা ঘটেছে শুনেছি, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায় নাই,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।