
ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ্য সোমবার (২২ নভেম্বর) সকালে জামালপুর সদর উপজেলার মিটিং রুমে “নদী, খাল, বিল ও জলাশয় সংরক্ষণে” করণীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেক্ষিতঃ বানিয়া বাজার খাল।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন- মুর্শেদা জামান, জেলা প্রশাসক,জামালপুর।
সভাপতিত্ব করেন- লিটুস লরেন্স চিরান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ ছানোয়ার হোসেন ছানু, মেয়র পৌরসভা, জামালপুর।সভায় আরো যারা উপস্থিত ছিলেন- জাহিদুল ইসলাম খান, এডিশনাল এসপি।
আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট। মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোহাম্মদ সুজায়েত আলী ফকির।
মোহাম্মদ আবু সাঈদ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড, জামালপুর। ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান, উপ পরিচালক, জেলা মৎস উন্নয়ণ কর্মকর্তা, জামালপুর। গৌতম চন্দ চন্দ্র, বিভাগীয় সময়ন্বকারী বেলা।
সহযোগিতায়ঃ সমাজ উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্র (এসপিকে) জামালপুর।
আয়োজনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) সভায় কী-নোট ও পাওয়ার পয়েন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) র ধারনাপত্র ও বানিয়াবাজার খাল-এর অতিত ও বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন-
মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) জামালপুর।
পুরাতন ব্রহ্মপুত্র অববাহিকা জামালপুর শহরের পূর্ব পার্শ বরাবর উত্তর হতে দক্ষিণে প্রবাহমান হয়ে পূর্ব ও দক্ষিণ জামালপুর শহরের পানি প্রবাহের প্রধান খাল হলো বানিয়াবাজার খাল, বানিয়াবাজার খাল ব্রহ্মপুত্র নদের শাখা নদী বানার নদীর উৎসমোখের পশ্চিম প্রান্তে উৎপত্তি হয়ে শহরের কুইরা বিলের মাধ্যমে শহর রক্ষা বাধঁ ও স্লুইচগেইট হয়ে ঝিনাইনদীতে পতিত হয়ে হয়েছে। বর্তমানে এই খালের অবস্থা সংকটাপন্ন।
এই খালের প্রবাহ ছিল ১৫ কিঃমিঃ পর্যন্ত, বর্তমানে এই খালের দৈর্ঘ ২ কিঃ মিঃ হতে পারে। আমাদের জামালপুর শহরের বানিয়াবাজার, মুকুন্দবাড়ী, বন্দেরবাড়ী পর্যন্ত খালটি প্রবাহ পাওয়া যায়। এই খালটির উপর কুঁড়িটির অধিক সেতু রয়েছে। অপরিকল্পিত ভাবে খালের পাড়ে বাড়ীঘর, দোকানপাট সহ খালের উপর নির্মিত বহুতল ভবন নির্মিত হয়েছে।
আমাদের পরিবেশ রক্ষার্থে খালের ভূমিকা অনশিকার্য। এই খালকে বাচাতে না পারলে শহরের বিস্তীর্ন এলাকা অপরিকল্পিত নগরায়নের কুফল ভোগ করতে বাধ্য হবে। নগরবাসীকে আবার জলাবদ্ধতা দূর করার জন্য মহাপরিকল্পনা ও বাজেট প্রয়োজন হবে। অথচ প্রকৃতিক খালের এই জলাধার বাচাতে পারলে শহরের একটা বড় এলাকা এর সুবিধার আওতায় আসতে পাবে।
বানিয়াবাজার খাল ব্যবস্থাপনাঃ
ব্রহ্মপুত্রনদের উৎস হতে উৎপত্তি হয়ে এই খাল জামালপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভিতরদিয়ে প্রবাহিত হয়ে নদের পানি এলাকাতে প্রবাহিত করে বিস্তির্ন এখাকায় ফসল উৎপাদনে কাজে লাগতো। বানিয়াবাজার খাল এলাকার কুইড়া বিল হতে বিরাট এলাকার জমাট পানি নিস্কাশন করে জলাবদ্ধতা নিরশন করে ফসল ও মৎস উৎপাদনে বিরাট ভ‚মিকা পালন করতো। সেই খাল বর্তমানে জামালপুর পৌরসভার নিয়ন্ত্রনে একটি প্রবাহমান নালা হিসাবে প্রবাহিত হচ্ছে। বানিয়াবাজার, মুকুন্দবাড়ী ও বন্দেরপাড়া এলাকার জমাট পানি এই খাল দ্বারা প্রবাহিত হচ্ছে। ১৯৮৮ সালের বন্যার পর এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে পৌরসভার সহায়তায় এর উৎসমুখে একটি স্লুইচ গেইট লাগানো হয়। খালের উপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলে গেছে। এই মহাসড়কের সেতুর উত্তর পার্শের খালের পাড় সুসজ্জিত করা হয়েছে। দক্ষিন পার্শের খালের এক কিলোমিটারের উপর কুড়িটি সেতু বা পথচলার সাকু তৈরী করা হয়েছে। এই এলাকায় খালের প্রবাহ নিভিগ্ন করা সম্ভব হয়নাই। খালের প্রবাহ উৎস মুখে বর্তমানে ২০ মিটার হলেও মহাসড়কের দক্ষিন পার্শে খাল ১০ মিটার এর অধিক নয়। এখন খালের গাইট পিলার নাই, খালের প্রবাহ বন্ধ রয়েছে। খালের উপর অপরিকল্পিত সেতু নির্মনের ফলে প্রবাহে ব্যপক সমস্যা হচ্ছে। দখল ও দূষণ রূধ করার যথাযথ পদক্ষেপ নাই।
খাল ব্যবস্থাপনা ও বর্তমান অবস্থাঃ
খালটি যথাযথ পরিচর্যার অভাবে বিপন্নপ্রায় অবস্থায় অবতির্ণ হয়েছে। বর্তমান অবস্থায় খালটির সংস্কার প্রয়োজন। সংস্কার না করলে খালের দখল রোধকরা সম্ভব হবে না। খাল দখল রোধকরা না গেলে পৌর এলাকার ৫, ৬, ৭ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরষনে সরকারের আবার ব্যবস্থা গ্রহনে জমি অধিগ্রহন সহ প্রকল্প বাস্তবায়নে জাতীয় সম্পদ বিনষ্ট হবে। খালের অস্বিত্ব বিনষ্টের জন্য প্রয়োজনীয় খাল দূষণ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে, খালে পৌরবর্জ্য ডাম্পিং, পাড় দখল সহ স্থাপনা নির্মানের ফলে বানিয়াবাজার খাল আজ মৃতপ্রায়। জাতীয় সার্থে আমাদের বানিয়াবাজার খালের প্রবাহ ঠিক রাখা এবং দখল দূষণ রোধ করে একটি চমৎকার জলাধার তৈরী করা সম্ভব হলে জামালপুর পৌরসভার পূর্বাংশ জলাবদ্ধতা নিরষন সহ এলাকায় বিনোদনের জন্য একটি চমৎকার স্থাপনা তৈরী করা সম্ভব।
পরিশেষে বলতে চাই –
আমাদের নগরের জলাধার আমাদের নিজেদের স্বার্থে নিজেদেরই রক্ষা করতে হবে। আমাদের স্থানীয় নেত্রীবৃন্দকে উল্লেখিত বিষয়টিতে মনোনিবেশ করতে হবে। সামাজিক আন্দলন গড়ে তুলতে হবে। আমি আমার খালকে ভালবাসী অথচ আমার প্রতিবেশি করেনা তবে আমরা সুস্থ্য সুন্দর সমাজ গড়তে পারবোনা। সকলেমিলে এক সাথে মর্যাদার সাথে কাজটি করতে পারলে সুন্দর, সুস্থ্য, পরিবেশবান্ধব, আধুনিক একটা নগর আমরা গড়ে তুলতে সক্ষম হবো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।