
শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে পাকওয়াশ (হোয়াইটওয়াশ) হয়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৩ উইকেট নিয়ে চরম নাটকীয়তার পরও দলকে জেতাতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।
দলের এমন দুঃখজনক হারে খেলা দেখতে আসা এক শিশুর কান্না যেন থামছিলই না। ম্যাচের শেষে ক্যামেরা খুঁজে নেয় এই শিশুটিকে। দলের রুদ্ধশ্বাস পরাজয়ে তার অশ্রু বাঁধ মানছিল না। সঙ্গে থাকা অভিভাবক তাকে স্বান্ত্বনা দিচ্ছিলেন।
কিন্তু কেঁদেই যাচ্ছিল শিশুটি। দিন শেষে এটাই বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি। ক্রিকেটারদের বাজে পারফর্মেন্সে একসময় বিরক্তি আসলেও দলের পরাজয়ে ভিজে যায় চোখ। শিশুটির এই কান্না ভেজা চোখ সকলের হৃদয় ছুঁয়ে যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।