
পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা ৫ ম্যাচে হারের পর দেশে ফিরে মিরপুরের চেনা উইকেটে হ্যাটট্রিক পরাজয় দেখল টাইগাররা।
বাংলাদেশ দলের এই হারের বৃত্ত থেকে বেরিয়ে ক্রিকেটে উন্নতির ছাপ রাখতে হলে যা করতে হবে জানালেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি টুইট বার্তায় লেখেন, বাংলাদেশকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত পিচে খেলার ব্যবস্থা করতে হবে। নয়তো এ ধরনের পিচে জয়ের পরও বিদেশে ও বিশ্বকাপে সাদামাটা পারফরম্যান্স চলতেই থাকবে।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৪/৭ রান করে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এর আগে প্রথম দুই ম্যাচে ১২৭/৭ ও ১০৮/৭ রান করে টাইগাররা হারে যথাক্রমে ৪ ও ৮ উইকেটে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।