
সদ্যই বাগদান সেরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নিজের জন্মদিনে হবু বরকে পরিচয় করিয়ে দিয়ে সবাইকে সারপ্রাইজ দেন এই নায়িকা।
এরই মাঝে আবারও সুখবর দিলেন মীম। ‘পথে হলো দেখা’ শিরোনামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই ‘সুন্দরী’।
জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।
বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।
পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন।
এদিকে, আগামী ১ ডিসেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।