উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এ-তে গতকাল রাতে ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচটিতে প্রথমে গোল করেও পরে দুটি গোল হজম করে হারতে হয় মেসিদের ।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে গেছে ম্যানসিটি। অপরদিকে পিএসজি হয়েছে গ্রুপ রানার্সআপ। এ ম্যাচটিসহ পিএসজির বিপক্ষে নিজ ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছে সিটিজেনরা।

আর তিনবারই তারা জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছে। অবশ্য ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় পিএসজির চেয়ে ঢের ভালো খেলে ম্যানসিটি। তাদের কঁপাল খারাপ বলতে হয় কারণ কোন গোলের দেখা পায়নি। ম্যাচের ৩৩ মিনিটের সময় ইকাই গুনদোগানের করা শট গোলবারে লেগে ফিরে আসে।

পিএসজির ডিফেন্ডার মারকুইনহোস, আশরাফ হাকিমি, কিম্পেলে যদি নিজেদের খেলাটা খেলতে ব্যর্থ হতেন তাহলে প্রথমার্ধেই বিপদ ঘটে যেত পিএসজির। প্রথমার্ধে বলা যায় তাদের আক্রমণে থাকা ত্রিফলা মেসি, নেইমার ও এমবাপ্পে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।