বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ইচ্ছে ছিল নিজেই বিয়ের ঘোষণা দেবেন। কিন্তু তার আগেই ভিকি ও তার বিয়ের খবর গণমাধ্যমে চলে আসায় ভীষণ বিরক্ত এ অভিনেত্রী।

রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ে করবেন তারা।এবার বিয়ের সব ছবি গোপন রাখতে বিশেষ কৌশল অবলম্বন করেছেন এ তারকা জুটি। ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন। বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়ে বাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন তারা।

যে ইভেন্ট ম্যানেজমেন্ট বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন। এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি অন্য কাউকে হস্তান্তর না করেন।