মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। গেল শুক্রবার (২৬ নভেম্বর) ভারতের সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমা।

সিনেমাটিতে সালমান খানের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তার বান্ধবী লুলিয়া ভেন্তুর। সালমান ও সিনেমার টিমের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘অনেকদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা দেখাটা বেশ মজার ছিল।

আর ‘অন্তিম’ দেখার অভিজ্ঞতা সবদিক দিয়ে অসাধারণ ছিল। চরিত্রগুলোর দৃঢ়তা, ভিজ্যুয়াল, অ্যাকশন, মিউজিক, গল্প এবং বিশেষ করে সালমান খান, আয়ুশ শর্মা, মাহিমা মাখওয়ানা, মহেশ মাঞ্জরেকরের পারফরম্যান্স খুবই চমৎকার ছিল।’