
রিপন মন্ডল দুর্জয় নগরকান্দা প্রতিনিধিঃফরিদপুরের নগরকান্দায় উদযাপিত হয়েছে ফাল্গুনী টিভি’র দ্বিতীয় বর্ষপুর্তি। মঙ্গলবার সকালে ফরিদপুর নগরকান্দা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ফাল্গুনী টেলিভিশনের দ্বিতীয় বর্ষপুর্তি অনুষ্ঠান। বর্ষপুর্তি অনুষ্ঠানে দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ এর সভাপতিত্বে নগরকান্দা উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু’র সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার শুভ ঘোষণা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা তাপস শাখারী, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রসাদ সরকার, সাংবাদিক শওকত আলী শরীফ, বেলায়েত হোসেন লিটন, লিয়াকত হোসেন, মিজানুর রহমান, শফিকুল খান জনি, ইমরুল কবির, জাকির হোসেন জাকারিয়া, মনিরুজ্জামান তুহিন, শহিদুল ইসলাম, সাইফ হোসেন, শামীম হোসেন, জাহাঙ্গীর ইকবাল, রেজাউল করিম সেলিম, ফয়সাল হোসেন, হাবিবুর রহমান পান্নু,নাসির মাহমুদ প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার বলেন ফাল্গুনী টেলিভিশন নগরকান্দার উন্নয়নের সকল ধরনের সংবাদ প্রচার করে আসছে। আজকে দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষ্যে দীর্ঘায়ু কামনা করছি। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।