
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়নের সময় আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (৩০নভেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, www.nu.ac.bd/admissions) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে ১২ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।