উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৮ নভেম্বর ২০২১ স্থানীয় সরকার নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ৩ নং চাম্পাফুল ইউনিয়নের ২নং সাঁইহাটী ওয়ার্ডে মেম্বর পদে বিপুল ভোটে বিজয়ী হন সদ্য সাবেক সাইলুজ্জামান খান।

নির্বাচনের পরদিন ২৯ নভেম্বর সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল মোল্লার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিত ভাবে সাইলুজ্জামানের কর্মীদের উপর আঘাত হানার চেষ্টা করেন।

সাইলুজ্জামান খান সহিংসতায় না জড়িয়ে সকলকে বুকে জড়ানোর চেষ্টা করলেও ওই সন্ত্রাসী বাহিনী খ্যান্ত হননি। সাইলুজ্জামানের কিছু কর্মীদের আঘাত করেই যায়, যারা হাসাপাতালে অবস্থান করছেন।

ওই সন্ত্রাসীদের বলতে চায়, গায়ের জোরে সাইলুজ্জামান এর জনপ্রিয়তা ক্ষুন্ন করা এত সস্তা নয়।

ওই সন্ত্রাসীদের যথাযথ শাস্তির জন্য কালিগঞ্জ থানার মানবিক অফিসার ইনচার্জ মহোদয় সহ যথাযথ প্রশাসনের নিকট আকুল আবেদন জানান।