
চিত্রনায়িকা পরীমনিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলাটি একতরফাভাবে তদন্ত হয়েছে বলে আদালতে দাবি করেছেন পরীমনি। তিনি আদালতকে বলেন, আমার জানা মতে ঠিকমত তদন্ত করা হয়নি।
এজন্য মামলাটি পুনরায় তদন্তের জন্য নাজারি পিটিশনের আবেদন করেছেন পরীমনি। আজ (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি চার্জশিট গ্রহণ শুনানির জন্য দিন ধার্য ছিল।
সকাল পৌনে ১১ টায় মামলার শুনানি শুরু হয়। আদালতে পরীমনির আইনজীবী আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামিরা বাদী, সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তারা বাইরে থাকলে মামলার বিচারে বিঘ্ন ঘটবে।
এদিকে জবানবন্দিতে পরীমনি বলেন, এই মামলার ভিডিও ফুটেজ নাই। গুরুত্বপূর্ণ সাক্ষীদের চার্জশিটে রাখা হয়নি। যারা ভিডিওটি করেছে এবং ঘটনার সময় যারা ছিল তাদের সাক্ষী করা হয়নি। তারা কোথায়? মামলাট একতরফাভাবে তদন্ত হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।