
মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চরফ্যাসন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ।
দেশ ও দেশের মানুষের উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাদ্রাসা শিক্ষারও অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিত করে তুলেছেন।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরফ্যাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন চরফ্যাসন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরা উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাসন পৌরসভার মেয়র মো. মোরশেদ, জমিয়াতুল মোদারেসিনের জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।
সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কামরুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মাইনুদ্দিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।