খান আহমেদ শুভ
খান আহমেদ শুভ

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলঃ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন খান আহমেদ শুভ। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মির্জাপুর আসনের এমপি মো. একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করা হয়। আসনটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের ছেলে
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।