
আগামী ১২ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। গতকাল (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক।
তিনি জানান, আগেই ঘোষণা দেয়া হয়েছে, আমরা বিজয়ের মাসে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট করবো। রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। প্রস্তুতি ছিল আগামী ১৫ থেকে ১৬ই ডিসেম্বরের মধ্যে করার। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা এই তারিখ এগিয়ে এনেছি।
১২ অথবা ১৩ই ডিসেম্বরের মধ্যে করার প্রস্তুতি নিয়েছি। তারিখ ও সময়টি আরও নিশ্চিত করে গণমাধ্যমকে জানাবো। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু করা যাবে। আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।