
কাজের ব্যস্ততার মাঝে অবসর যাপনের জন্য লিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা উড়ে গেছেন মালদ্বীপে। তবে এ যাত্রা গোপনে করেছেন তারা।
মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সামাজিক মাধ্যম ঘুরেও মালদ্বীপ ভ্রমণের দৃশ্য দেখা যায়। শুক্রবার (৩ ডিসেম্বর) কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মালাইকা।
একটিতে দেখা যায়, নীল জলে ভাসছেন তারা। তাতে বিকিনি পরে শুয়ে আছেন মালাইকা। আরেকটি ছবিতে নীল জল আর আকাশের মিলন ধরা দিয়েছে। অন্যদিকে অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে শোভা পাচ্ছে মালদ্বীপের মনোরম দৃশ্য।
একটি সেলফিতে অর্জুন কাপুরের আধখানা মুখ। তাতে এ অভিনেতা প্রশ্ন করেছেন ‘আমি কোথায়?’ এ ছাড়াও সমুদ্র সৈকত, রিসোর্টের একাধিক ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। তবে দুজনে একসঙ্গে তোলা কোনো ছবি শেয়ার করেননি এই যুগল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।