ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার, জামালপুর: অদ‍্য (০৫ ডিসেম্বর) রবিবার সকাল ১১ ঘটিকায় শহরের ফুলবাড়িয়ায় সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের মিটিং রুমে এডাব জামালপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক, প্রধান নিবার্হী “সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)” এবং সভাপতি এডাব (অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ)
জামালপুর জেলা কমিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম জসীম উদ্দীন, সদস্য সচিব, এডাব জাতীয় নির্বাহী কমিটি ও পরিচালক জাতীয় কমিটি ।

সভায় আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- এডাব জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক এস ডি ও শরীফপুর, রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রসিপ স ইসলামপুর, রাশিদা ফারুকী, নির্বাহী পরিচালক “অগ্রগামী দুস্থ মহিলা উন্নয়ন সংস্থা”, জান্নাতুল মাওয়া, নির্বাহী পরিচালক “আলোকিত সমাজ মহিলা উন্নয়ন সমিতি”, মল্লিকা রানী দাস, নির্বাহী পরিচালক “দিশা বহুমুখী মানব কল্যাণ সমিতি”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম স্বপন, বিভাগীয় সমন্বয়কারী এডাব ঢাকা ও ময়মনসিংহ বিভাগ ।

এছাড়াও এডাব জামালপুর জেলা কমিটির সকল সদস্য উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।