
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির অভিযানে ৩০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাত ১২.৩০ মিনিটের দিকে মালশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তৌহিদ খাঁন(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরেক জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃত তৌহিদ খাঁন উপজেলার সান্তাহার পৌরসভার নিউ কলোনী এলাকার ওয়াহেদ খাঁনের ছেলে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয় এবং এসময় অপরজন কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে আটককৃত একজনকে কোর্টের মাধ্যমে বগুড়া জেল হাজতে পেরণ করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।