
আবু সালেহ মুসা, আমতলী (বরগুনা) প্রতিনিধি: আজ ৫ ডিসেম্বর, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। স্বেচ্ছাসেবার মধ্যে দিয়ে সমন্বিত ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দিবসটি পালিত হয়।
দিবসটি স্বেচ্ছাসেবীদের উন্নয়ন কর্মসূচিতে সংহত করার জন্য অংশীদারদের সাথে কাজ করে শান্তি ও উন্নয়নে অবদান রাখে। ১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে। দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এদিকে সারাদেশের ন্যায় বরগুনাতেও জমজমাট আয়োজনে দিবসটি পালিত হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী এই জেলার আওতাধীন সকল উপজেলা কমিটির সদস্যদের মিলন মেলার সমারহ ঘটে ।
জেলা যুব প্রধান মোঃ মেহেদী হাসান মুসা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সেক্রেটারি এডভোকেট আব্দুল মোতালেব মিয়া। এছাড়াও বিশেষ অতিথিসহ, শিক্ষক, অবিভাবক ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। যার মধ্যে রয়েছে শুভেচ্ছা বক্তব্য, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা এবং অবিভাকদের মতামত ও অনুভূতি প্রকাশসহ পুরষ্কার বিতরনী পর্ব। এছাড়াও একবছর কাজের মধ্য দিয়ে দশজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী নির্বাচন এবং তাদের ভিতর ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে পাঁচটি উপজেলায় দেওয়া হয় নতুন কমিটির ঘোষণা। যার ভিতরে আমতলী উপজেলাতেও পেয়েছে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি। উক্ত কমিটিতে নতুন দলনেতার দায়িত্ব পেয়েছেন মোঃ আবু তাহের এবং জনসংযোগ ও পরিকল্পনা বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়েছেন মোঃ সাদেকুর রহমান জাবেদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।