
মামুনুর রহমান,ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী সাহাবুলের পক্ষে কাজ করায় প্রতিদন্ড ফুটবল প্রতিকের প্রার্থী রিপনের ভাই ও তার সহযোগি কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনের নিকটস্থ খ্রীষ্টান পল্লীর বাসিন্দা সবুজ বিশ্বাসের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তব্য দেন,সবুজ বিশ্বাস, দন্ডী আনাস্থাসিয়া বিশ্বাস ,থমাসপদ বিশ্বাস ও নির্বাচিত ইউপি সদস্য সাহাবুল আলম।
তারা বলেন,গত- ২৯ তারিখ রাত সাড়ে আটটায় সবুজ বিশ্বাসকে চা-দোকান থেকে ইক্ষুক্রয় কেন্দ্রে ডেকে নিয়ে রিপনের ভাই ও তার সহযোগিরা সবুজ বিশ্বাসকে চাকু দিয়ে হত্যার চেষ্টাকালে গ্রামবাসী ছুটে আসায় তারা পালিয়ে যায়।
এর আগে গতকাল বিকেলে খ্রীষ্টান পল্লীবাসীরা খ্রীষ্টান পল্লীতে মানববন্দন-সমাবেশ করে সবুজ বিশ্বাস হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।