
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চম দফার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল রবিবার ৫ ডিসেম্বর রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এ অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা থেকে এই চুড়ান্ত তালিকা তৈরি করার পর ৬ ডিসেম্বর সোমবার প্রথম প্রহরে তালিকা প্রকাশ করা হয়।শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নের মধ্যে ১ নং মির্জাপুর ইউনিয়ন থেকে অপূর্ব চন্দ্র দেব, ২ নং ভুনবীর ইউনিয়ন থেকে মোঃ আব্দুর রশীদ, ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন থেকে মোঃ আবু তালেব বাদশা, ৪ নং সিন্দুরখান ইউনিয়ন থেকে মোঃ আব্দুল্লাহ আল হেলাল, ৫ নং কালাপুর ইউনিয়ন থেকে মোঃ আব্দুল মতলিব, ৬ নং আশীদ্রোন ইউনিয়ন থেকে রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৭ নং রাজঘাট ইউনিয়ন থেকে বিজয় বুনার্জী, ৮ নং কালীঘাট ইউনিয়ন থেকে প্রানেশ গোয়ালা এবং ৯ নং সাতগাঁও ইউনিয়ন থেকে দেবাশীষ দেব (রাখু)’র নাম চুড়ান্ত তালিকায় স্থান পায়।
প্রসঙ্গত, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে মোট ৩৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা মার্কার মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। এই ৩৮ জন প্রার্থী থেকে নয়টি ইউনিয়নের জন্য ৯ জনকে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করলেন মনোনয়ন বোর্ড।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।