
নাক ডাকা (স্লিপ অ্যাপনিয়া) বিষয়ে আরও অনেক গবেষণা দরকার বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর হোটেলে ইন্টাকন্টিনেন্টালে ষষ্ঠ আন্তর্জাতিক স্লিপ অ্যাপনিয়া শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, নাক ডাকা বিষয়ে আরও অনেক গবেষণার দরকার। নাক ডাকার অনেক চিকিৎসা সুবিধা দেওয়া দরকার। নাক ডাকাতে অনেক মানুষ ভোগে তাদের যেন সঠিক চিকিৎসা হয়।
এ বিষয়ে আমাদের সচেতনতারও প্রয়োজন রয়েছে। নাক ডাকা যে অসুস্থতা এটা অনেকেই জানেন না। নাক ডাকার যে ভালো চিকিৎসা রয়েছে সেটাও অনেকে জানেন না। আমাদের এ বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি করার প্রয়োজন রয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।