
গতি আর আক্রমণাত্মক ফুটবলের জন্য বিখ্যাত জার্মান কোচ রালফ রাংনিকের অধীনে প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করেছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার (৬ ডিসেম্বর) ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ম্যানইউ ১-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে।
ওল্ড ট্র্যাফোর্ডে রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ফ্রেড। ৬৩ বছর বয়সী রাংনিক দায়িত্ব নেয়ার পর ম্যানইউ ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
আগের কোচ ওলে গানার সুলশারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গতিময় ফুটবল হারিয়ে যায়। নিজের প্রথম ম্যাচেই রাংনিক কারিশমা দেখালেন। শুরু থেকেই ক্রিস্টাল প্যালেসকে চাপে রাখে ম্যানইউ।
আক্রমণভাগে রোনালদোর সঙ্গে ছিলেন মার্কাস রাশফোর্ড, জাডোন সানচো ও ব্রুনো ফার্নান্দেজ। তাদের আক্রমণ সামলাতে বেশ বেগ পেতে হয়েছে প্যালেস ডিফেন্ডারদের। কয়েকবার বিপজ্জনক জায়গায় বলও হারিয়েছে তারা। যদিও গোল আদায় করতে পারেননি রোনালদোরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।