
পূর্বঘোষণা অনুযায়ী গেল ২৪ নভেম্বর ওমরার উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। যাওয়ার আগে এয়ারপোর্টে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহ করতে যাচ্ছি।
এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এরপর ৩০ নভেম্বর নতুন কিছু ছবি পোস্ট করেন মাহি।
ছবির ক্যাপশনে লিখেন, ‘আপনার আত্মা সন্তুষ্ট করুন, সমাজ নয়।’ এদিকে চলমান গুঞ্জন, ওমরার পর সিনেমায় অভিনয় করা ছেড়ে দেবেন মাহি। এদিকে মাহির হাতে তিনটি সিনেমা রয়েছে।
পরিচালকরা আশাবাদী, ওমরা শেষে দেশে ফিরে শুটিংয়ে যোগ দেবেন মাহি। বর্তমানে মাহির হাতে রয়েছে, ‘নরসুন্দরী’, ‘মাফিয়া’, ‘অহংকারী বউ’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।