
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ সোমবার আনুমানিক ১০ ঘটিকার সময় নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড নরউওমপুর গ্রামের একিনশা সড়কের কার্পেটিং কাজের জন্য ঠিকাদার মোঃ কাওছার হোসেন উক্ত কাজের জন্য পাথর বিটুমিন সহ অন্যান্য মালামাল ট্রাকে করে নিয়ে আসে,নির্ধারিত স্থানে রাখার জন্য, কিন্তুু সেখানে স্হানীয় বখাটে চাঁদাবাজ, মোঃরফিক খন্দকার, মোশারফ খন্দকার, জসিম খন্দকার সহ তাদের সাথে বহিরাগত কিছু লোকজন এসে উক্ত স্থানে মালামাল রাখতে বাধা প্রধান ও বিভিন্ন হুমকি প্রদান করে।আর তারা বলে এখানে মালামাল রাখতে হলে ও রাস্তার কাজ শুরু করার আগে তাদেরকে খুশি করতে হবে।
ঠিকাদার কি খুশি করতে হবে জানতে চাইলে চাঁদাবাজ রফিক বলে আপনি ব্যাবসা করবেন আর আমাদের কিছু দিবেনা এটা কি হয়।এই বলে ৫০০০০ হাজার টাকা দাবি করে।ঠিকাদার এতে রাজি না হওয়ায় স্হানীয় লোকজন কে বিষয় টিকে জানায়,এলাকা বাসী ঠিকাদারের সাথে একমত পোষণ করে বলেছেন, কোন গুন্ডা মাস্তান কে কোন টাকা দেওয়া হবেনা।আমরা আপনার সাথে আছি। এই মালামাল এই জায়গায় ই থাকবে এবং এখান থেকেই কাজ শুরু হবে।
তারপর এলাকায় সকল শ্রেনীর লোক ওখানে গিয়ে কাজ শুরু করলে,চাঁদাবাজ লম্পট, রফিক ষখন্দকার, মোশারফ খন্দকার, জসিম খন্দকার, সহ বহিরাগত কিছু লোকজন প্রত্যেকে হাতে, ব্যালচা, শাপলা,রোড,কোদাল,নিয়ে ঠিকাদার কাওছার আহম্মদ ও তার গাড়ির ড্রাইভার ও হেলপারের ওপর আক্রমণ করে। স্হানীয় লোকজন প্রতিবাদ করতে গেলে তাদের উপর ও হামলা করে।
এতে স্হানীয় গরীব অসহায় মহিলা মোসাঃ মনি আক্তারকে ইটের আঘাতে মাথায় আঘাত করে।
এতে তার প্রচুর রক্তখরন ও মারাত্বক জখম হয়।তার অবস্হা আশঙ্কা জনক।তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে আরও আহত হয়েছেন মোঃমহিউদ্দিন আহম্মেদ, মোঃ হিরন শিকদার, মোঃমনির হোসেন কাজি,মোঃ চানমিয়া,মোঃ সাগর শিকদার।তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়ছে। চাঁদাবাজ মোঃ রফিক খন্দকার গণধোলাই খেয়ে সটকে পরে।নলছিটি ম্যাডিকেলে ভর্তি আছে। আহত মনি বেগমের চিকিৎসা চলছে। এবং মামলার প্রস্তুুতি চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।