
চরম গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান নিয়ে।
বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি-ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের নানা শর্ত দেওয়ার পাশাপাশি তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ‘বাড়াবাড়ি’ পর্যায়ের গোপনীয়তার জন্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে ভিকি-ক্যাটরিনাকে নিয়ে।
তারকাদ্বয় কেনো তাদের বিয়ের অনুষ্ঠানে অতিথিদের এতো শর্ত দিয়েছেন, সে বিষয়টিও ফাঁস হয়েছে। শোনা যাচ্ছে, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি রুপির বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবি ও ভিডিও স্বত্ত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে তাদের বিয়ের ছবি-ভিডিও।
আর মূলত সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় আয়োজিত এই বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া হয়েছেন কড়া বিধি-নিষেধ।
অতিথিদের কেউ-ই সেখানে ছবি তুলতে পারবেন না এবং ভিডিও করতে পারবেন না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।