
‘আমি নিজের শান্তির খোঁজে মদিনায় এসেছি। আমি মহানবী মুহাম্মদ (সা.)-এর বাড়িতে এসে পবিত্র কোরআন তেলাওয়াত করছি, যা আমার অন্তরে প্রশান্তি তৈরি করে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে এসব কথা লিখেছেন ব্রিটিশ সংগীতশিল্পী হারিস জে। ওমরাহ পালন করতে গিয়ে মসজিদে নববিতে এসেছেন ব্রিটিশ সংগীতশিল্পী হারিস জে।
এ সময় তাকে মসজিদে নববি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে। সম্প্রতি তার তেলাওয়াতের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওমরাহ পালন করে হারিস লিখেছেন, ‘যে সময় আপনার মহান আল্লাহর সাহায্য খুবই প্রয়োজন।
আল্লাহর নির্দেশনা পালন করুন। আপনি তাঁকে আপনার কাছে পাবেন।’ ১৯৯৭ সালে হারিস জং লন্ডনের চেলসিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রহিম ভারতীয় ও আইরিশ বংশোদ্ভূত এবং মা ওমাইমা ইংরেজ ও জ্যামাইকান বংশোদ্ভূত। বাবা, মা ও চার ভাই-বোনের সঙ্গে তিনি দক্ষিণ লন্ডনে বসবাস করেন।
লন্ডনের ইসলামিক স্কুলে পড়ার সময় তিনি পবিত্র কোরআনের কিছু অংশ হিফজ করেন এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন। এরপর ২০১৫ সালে তিনি ব্রিটিশ ব্রিট স্কুল অব আর্টস অ্যান্ড পারফরম্যান্স থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৫ সালে তার প্রথম সংগীত ‘সালামু আলাইকুম’ প্রকাশ পায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।