
ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্র ৩০০ পরিবারের নিকট এক সাপ্তাহের খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫ টি সাবান, ১ বক্স মাস্ক।
ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, বিত্তবানদের সহায়তা পেলে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চালু রাখবে জাকাত ফাউন্ডেশন। এ সময় তিনি বিপুল এই খাদ্যসামগ্রী হতদরিদ্রের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাকাত ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জাকাত ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও সেচ্ছাসেবক জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর হোসেন এসময় উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।