
শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলায় আসন্ন আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১নং হাসানপুর ইউনিয়নের দলীয় প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী তহিদুজ্জামান তৌহিদের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় শত শত নেতাকর্মী সহ থানা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন স্যারের সঙ্গে সৌজন্য ফুল দিয়ে শুভেচছা ও মতবিনিময় করেন।
তারপর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু মরালে পুষ্পার্পণ প্রদান করেন। ওখান থেকে নিজ ইউনিয়ন হাসানপুর এর উদ্দেশ্যে রওনা দেন।
সন্ধ্যায় ৭টার সময় ইউনিয়নের হাসানপুর বাজার,আউয়াল গাঁতী বাজার, বুড়িহাটি বাজার, জিয়েলতলা বাজারে এ পথসভা অনুুষ্ঠিত হয়।এবং রাত বগামোড় বাজারে এসে অনুষ্ঠানটি শেষ হয় এসময় এলাকার শতশত নেতাকর্মীরা পথসভায় যোগদান করে।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন,কেশবপুর উপজেলা কৃষি বাই সম্পাদক এসএম বাবর, হাসানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওবাইদুর রহমান ওহাব , হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জি এম সিরাজুল ইসলাম, ওজিয়ার রহমান ,
সাবেক নৌকা প্রতীক মোঃ শহিদুজ্জামান শাহীন, যুবলীগের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন,ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাসেল হোসেন রিপন, মাস্টার নুর ইসলাম সাকি,মাস্টার আজিজুর রহমান,এসএম আবু তাহের মাস্টার প্রমুখ, এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগ।
এসময় চেয়ারম্যান প্রার্থী তহিদুজ্জামান তৌহিদ , বলেন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছে। এ প্রতীক দেশবাসীর উন্নয়নের প্রতীক। আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব।
আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা মার্কা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। এসময় সকলকে একযোগে কাজ করতে ও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।