
রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সড়ক দূর্ঘটনায় সাফেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। বুধবার (৮ডিসেম্বর) সকাল প্রায় ৭টায় উপজেলার গোগর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফেদা বেগম (৪৫) হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী। এদিকে গুরুতর আহত হন রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৬) তাকে রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে রানীশংকৈল উপজেলার গোগোর চৌরাস্তা বেলতলী আব্দুর রহিম ফিলিং স্টেশন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সকালে ঢাকা থেকে রানীশংকৈলে আসার পথে রোজিনা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী কোচ ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ নারী নিহত হন। অপর একব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। যাত্রীবাহী রোজিনা কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পার্শবর্তী উপজেলা পীরগঞ্জে যাচ্ছিল ।
রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল মুঠোফোনে জানান, দুর্ঘটনাস্হল থেকে সিএনজি টিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এবিষয়ে মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।