
এসএসসি ব্যাচ ১৯৯৩ এর বন্ধু সংগঠন “আমরা৯৩ ” এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী সারাদেশের মতো ময়মনসিংহে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
বুধবার রাতে বিভাগীয় শহরে গ্রীণপার্ক রেস্টুরেন্টে ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আলোচনা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রুপ এডমিন আজিজুল হাই সোহাগ মডারেটর জাকির হোসেন, সাদেকুর রহমান, কাহহার শেখ, ইউসুফ রিমন, মোখলেছুর রহমান, আবুল বাশার খান রিমন।
মডারেটর শাহ মাজহারুল ইসলাম কামালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী আমিরুল ইসলাম ভূঞা মনি, মীর আব্দুল হাকিম মিন্টু, জুবায়ের সুমন, মামুনুর রহমান, মাহফুজুল হক সানা, তোফায়েল আহমেদ।
বন্ধুদের মাঝে বক্তব্য রাখেন হাসনাত সাগর, আই কামাল, সৈয়দ সোহেল, লিটন, আনিসুর রহমান, শফিউল হক তালুকদার, খোরশেদ আলম, শাকের, জিয়াউল হক, আমিনা খাতুন লিলি, শবনম, নজরুল ইসলাম, বুলবুল, তুষার আহমেদ, লিটন তালুকদার, আমির হোসেন প্রমুখ। পরবর্তী এক ডিনার পার্টির আয়োজন করা হয়।
এতে ৯৩ এর শতাধিক বন্ধুরা অংশগ্রহণ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।