জাতীয় পার্টি (জাপা) টেকনাফ পৌরসভার সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে পার্টির সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি টেকনাফ পৌরসভার সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।