
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি রোববার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় তিনি বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হবে। এতে ১৯-২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।
এছাড়া ১৯-৩০ ডিসেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর ও ০১ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ০২ জানুয়ারি থেকে পুনরায় চালু হবে ক্লাস পরীক্ষা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।