
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত ও পাট মন্ত্রী দস্তগীর গাজী বীর এমপি`র নির্দেশনায় আওয়ামিলীগ নেতা আনছর আলী`র উদ্যোগে শীতার্তদের মাঝে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বাঘবের এলাকায় শীতার্তদের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র বিতরণ করেন আওয়ামিলীগ নেতা আনছর আলী। এসময় আওয়ামিলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর এমপি`র নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ ধারাবাহিক ভাবে চলতে থাকবে এবং রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি পরিবার এ শীতবস্ত্র পাবে।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন, মুরাদ হাছান, বাদশা মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের শাহ মোহাম্মদ জিনালী ভান্ডারী, রূপগঞ্জ যুবমহিলীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাহান জিছান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।